
মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোটার-
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি দপ্তরের তালিকাভূক্ত কৃষকদের মাঝে শীতকালীন রবি শস্য মাস কলাই’র বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ ৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রনোদনার মাসকলাই’র বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মিজানুর রহমান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দূর নূর, রায়হানুল ইসলাম, কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ ও তালিকাভূক্ত কৃষকরা উপস্থিত ছিলেন।











