
মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় উপজেলার আল মারকাজুল ইসলামী এ.এম.আই-এর উদ্যোগে দেলুটি ও লতা ইউনিয়নে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দেলুটি ও লতা ইউনিয়নে এ.এম.আই ঢাকা-বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হামজা শহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুফতি ইনামুল হাসান খান আজহারী অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে ট্যাংকি বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
পানির ট্যাংকি বিতরের সময় আবেগ আপ্লুত হয়ে নাসরিন আক্তারসহ একাধিক ব্যক্তি বলেন”বর্ষার সময় পানি জমিয়ে রাখা কঠিন।এই ট্যাংকিগুলো আমাদের অনেক সাহায্য করবে।পানির জন্য আর দূরে যেতে হবে না।”এই ধরনের সহযোগিতার জন্য আল মারকাজুল ইসলামী-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্হানীয় সেচ্ছাসেবী আলহাজ্ব শফিকুল ইসলাম,আরিফ আহমেদ,মাহবুব ইসলাম,আলম আহমেদ,স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ.এম.আই ঢাকা-বাংলাদেশ ফাউন্ডেশনের ফাউন্ডেশনের আয়োজকরা বলেন,এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।মানবিক সহায়তা নয়,বরং এটি সমাজে পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।ভবিষ্যতে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তাছাড়া পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবসময় পাশে থাকবো।

















