১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে জমি দখল ও জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ!ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ, থানায় লিখিত অভিযোগ

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৪২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭ Time View
blank

oppo_0

blank

রিপোর্ট, শেখ মোস্তফা কামাল

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের শেখপুরা গ্রামে জমি দখল ও জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাষ্টার মোঃ আব্দুস সাত্তার (৬০) বুধবার (৩ সেপ্টেম্বর) কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, একই গ্রামের আজিবার রহমান মোড়ল, মোজব্বার মোড়ল, নইমুদ্দিন মোড়ল, ছহিল উদ্দিন মোড়ল, ওয়াজেদ আলী মোড়ল (পিতা মৃত বিশি মোড়ল) ও হালিম মোড়ল (পিতা মোজব্বার মোড়ল) জোরপূর্বক তার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা চালান। এসময় তারা উত্তর-দক্ষিণ পাশে পোতা দুটি সিমেন্টের সীমানা পিলার উপড়ে ফেলে দেন এবং জমির উপর ইটের খোয়া ও সুরখি ফেলে যাতায়াতের রাস্তা তৈরি করেন।

ঘটনার সময় ভয়ে আব্দুস সাত্তারের পরিবারের সদস্যরা প্রতিবাদ করতে পারেননি। ঘটনাটি প্রত্যক্ষ করেছেন শেখপুরা গ্রামের ইমরান হোসেন, মর্জিনা বেগম এবং পাশ্ববর্তী চিংড়া গ্রামের তানজিলা বেগমসহ একাধিক ব্যক্তি।

অভিযোগে আরও জানা যায়, উক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত রমজান মাসে ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি কাজী মনোয়ার আবু তাহের (বাবু), ওয়ার্ড সম্পাদক আব্দুল হালিম মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের আমীন উপস্থিত থেকে মাপজোখ করে সমাধানের উদ্যোগ নেন। তখন সবার সম্মতিতে সীমানা পিলার স্থাপন করা হয়।

কিন্তু মীমাংসার পরও অভিযুক্তরা একাধিকবার জবরদখলের চেষ্টা চালান এবং বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শন করেন। সর্বশেষ গত ৩ সেপ্টেম্বর তারা আবারও উস্কানিমূলক আচরণ করে জোরপূর্বক জমিতে রাস্তা নির্মাণ শুরু করেন।

অভিযোগকারী মাষ্টার আব্দুস সাত্তার বলেন, সালিশ বৈঠকে মীমাংসিত হওয়ার পরও তারা আমাদের জমি দখল করার চেষ্টা করছে। আমরা ভয়ে মুখ খুলতে পারি না। অবশেষে সবার পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেছি।

blank

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রত্যাশা করছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কেশবপুরে জমি দখল ও জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ!ভুক্তভোগীদের মধ্যে চরম ক্ষোভ, থানায় লিখিত অভিযোগ

Update Time : ০৪:৪২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫