
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে২ দুটি বিদেশি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। ১ ই সেপ্টেম্বর সোমবার বেলা-১২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশের একটি বিশেষ টীম বাঘা থানাধীন বাঘা পৌরসভার অন্তর্গত চকাছাতারি গ্রামের জনৈক রাকিব খান(৩৮), পিতাঃ মৃত-সোলেমান খান এর বাড়ীর সামনে বাঘা টু আলাইপুরগামী পাকা রাস্তার উপরে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযুক্ত নয়ন খান(১৭), পিতাঃ মামুন মন্ডল, গ্রামঃ ডিগ্রীর চর, এ/পিঃ বাংলা বাজার, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে হাতেনাতে আটক করে বাঘা থানা পুলিশ। এ সময় তার হেফাজত থাকা ২(দুই)টি বিদেশি পিস্তল, ৪(চার)টি পিস্তলের ম্যাগাজিন ও ৮(আট) রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় । উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সমূহ ধৃত ব্যক্তি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাংলা বাজার নামক স্থান থেকে সংগ্রহ করে একটা প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভেতরে ফ্রীজকৃত কাঁচা মাংসের মধ্যে সুকৌশলে রেখে অবৈধ ভাবে বহন করে রাজশাহীর বাঘার উদ্দেশ্যে নিয়ে আসছিলো বলে পুলিশ জানিয়েছে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ধৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।











