
কয়রা প্রতিনিধিঃ
যশোর থেকে প্রকাশিত দৈনিক যশোর পত্রিকার কয়রা প্রতিনিধি ও কয়রা প্রেস ক্লাবের সদস্য মোঃ কোহিনূর আলমের মা মোছাঃ জামেলা বিবি (১০০) মঙ্গলবার দিন গত রাত আনুমানিক একটার সময় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
বুধবার যোহর নামাজের পরে তার নিজ গ্রামে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেনী পেশা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছে। এদিকে,মরহুমার জানাযা নামাজে অংশ নেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতারা। তাদের মধ্যে ছিলেন, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বেল্টু, জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সদর উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংবাদিক মোঃ রেয়াছাদ আলী, শেখ সিরাজউদ্দৌলা লিংকন, মোঃ ফরহাদ হোসেন, মোঃ আলাউদ্দিন, মোঃ রেজওয়ান, এইচ,এম, ফরহাদ, জি এম রিয়াজুল আকবর প্রমুখ। এদিকে, সাংবাদিক মোঃ কোহিনুর আলমের মায়ের ও প্রবাসী সাংবাদিক মোঃ ফরহাদ হোসেনের পিতার রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার বিকেলে কয়রা প্রেস ক্লাবের সাংবাদিকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।











