০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে মোটরসাইকেল চু’রি করে শেষ রক্ষা হলোনা, যেতে হলো হাজতে

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৯৮ Time View
blank
blank

জাকির হোসেন,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেল চুরির মামলায় জনি আহমেদ (৫০) নামের যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সাকিম (১৯) নামের এক যুবক পালিয়ে গেছে। গত ১৯ আগস্ট  হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনায় গ্রেপ্তার জনি আহমেদ উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল এলাকার আতাউর রহমানের ছেলে এবং পলাতক সাকিম হাজিনগর ইউনিয়নের বাঐচন্ডি (হঠাৎপাড়া) এলাকার হাবিবের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, বাঐচন্ডি এলাকার জোবায়ের আলী শিবপুর এলাকায় রাইস মিল থেকে মোটরসাইকেল রেখে বাড়িতে প্রবেশ করেন। দুপুরের খাবার শেষে বিকেলে বাড়ির বাইরে বের হয়ে আর মোটরসাইকেলটি দেখতে পাননি। আশেপাশে খোঁজখবর করতে থাকলে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল মোড়ে মোটরসাইকেলে খোঁজ পান। সেখানে গিয়ে গ্রাম পুলিশের সহায়তায় আসামি জনি আহমেদকে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেলটি বের করে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ২০ আগস্ট রাতে একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান চলছ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নিয়ামতপুরে মোটরসাইকেল চু’রি করে শেষ রক্ষা হলোনা, যেতে হলো হাজতে

Update Time : ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫