
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মৎস সপ্তাহ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মৎস্য অফিস।
১৮ আগস্ট সোমবার সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার অহেদুজ্জামানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল আহমেদ,এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ শায়লা শারমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা পারভিন, ফুড ফর হাংরির নাসিরুল হক, তদন্ত ওসি মোয়াজ্জেম, মৎস খামারী, মুনজেরিন, মৎসজীবি হাবিবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্ত করণ ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় এসে শেষ হয়।
অনুষ্ঠানে চারজন সফল মৎসজীবিকে সম্মাননা স্বারক প্রদান করা হয় তারা হলেন মিনহাজুল ইসলাম, মুনিরুল সহ আরো দুজন











