
মোঃ মাসুম বিল্লাল, মণিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুক্রবার (১৫ আগষ্ঠ) মনিরামপুর উপজেলা ও পৌর বিএনপি’র অনুষ্ঠিতব্য দোয়া মাহফিল সফল করতে উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় সভা করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বৃহস্পতিবার (১৪ আগস্ট)বেলা ১২টাই আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম,মতবিনিময় সভায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিলের পাশাপাশি (১৫ই আগস্ট) জুম্মার নামাজের পর মণিরামপুর উপজেলা ব্যাপি মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে বলে এ তথ্য নিশ্বিত করেছে উপজেলা বিএনপির মিডিয়া সেল।
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেনের সাথে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই,সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর,উপজেলা বিএনপির নেতা আজিবার রহমান সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।











