
তালা প্রতিনিধি ::
তালায় ভেটেনারি চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের এক্সিলারেটিং লাইভলিহুড অপরচুনিটিস টু বিল্ড রেজিলেন্ট কমিউনিটিস (আলো) প্রকল্পের আয়োজনে একর্মশালা অনুষ্ঠিত হয়।
আলো প্রকল্পের মিল অফিসার সাঈদ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন আলো প্রকল্পের প্রজেক্ট অফিসার রনজিৎ দাস।
কর্মশালায় অত্যন্ত অঞ্চলের গরিব অসহায়দের গরু ছাগলের ফ্রি চিকিৎসার জন্য বলা হয়। এ সময় ২২ জন ভেটেনারি চিকিৎসক উপস্থিত ছিলেন।











