
মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক :
অদ্য ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উদযাপন উপলক্ষে জামালপুর জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ সাফওয়ান আখতার সদ্য-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম এবং পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তাঁরা শহিদ সাফওয়ান আখতার সদ্য-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
পরে শহিদ সাফওয়ান আখতার সদ্য-এর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।











