০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • ৪৩ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার সকালে সদর উপজেলার তারাগড় এলাকায় শহীদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল বিএনপি ও এনসিপি, শহীদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর শহরের কলেজমোড়ে নবনির্মিত শহীদ মাহবুব চত্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলা পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়।

সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে শহীদ পরিবারের সম্মিলন অনুষ্ঠিত হয়। সেখানে ১১০ জন শহীদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে ও উপহার সামগ্রী দেওয়া হয়। আলোচনা সভা শেষে ‘জুলাই ৩৬’ শিরোনামে একটি নাটিকা মঞ্চস্থ করা হয়।
এসব অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও পৌর প্রশাসক শাকিল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মোঃ মামনুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Update Time : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫