০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হাম*লায় উস্কা/নির অ/ভি/যো/গে সাংবাদিক গ্রে’প্তা’র

  • blank Reporter Name
  • Update Time : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৫৭ Time View
blank
blank

রংপুর, গংগাচড়া প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় উস্কানির অভিযোগে হাবিবুর রহমান সেলিম (৪৫) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার পাগলাপীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সেনাবাহিনী হাবিবুর রহমান সেলিমকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লিতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ওসি আল এমরান বলেন, “হামলার সময় অভিযুক্ত সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অডিও-ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, সাংবাদিক পরিচয়ে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেনাবাহিনীর উপস্থিতিতেই হামলাকারীদের উৎসাহিত করেছেন।”

তিনি আরও জানান, রবিবার (৩ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সেলিমকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হাম*লায় উস্কা/নির অ/ভি/যো/গে সাংবাদিক গ্রে’প্তা’র

Update Time : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫