
মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক :
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবক সমাবেশ ও Mother of July নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।আয়োজনে : জেলা প্রশাসন, জামালপুর ও মহিলা বিষয়ক অধিদপ্তর, জামালপুর।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম।
উক্ত সমাবেশে উপস্হিত ছিলেন পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন, জামালপুর এর প্রতিনিধি মেডিকেল অফিসার, জামালপুর ডাঃ মুবাশ্বিরা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইফতেখার ইউনুস।
এছাড়া উপস্হিত ছিলেন জুলাইয়ের মায়েরা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।











