১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালার জালালপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ৪৫ Time View
blank
blank

ইমরান হোসেন, তালা ::

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ( তালা-কলারোয়ার) সাবেক সংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পুরাতন-নতুন ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের সম্মিলনে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। বিএনপিকে ধ্বংস করার বহু চক্রান্ত হয়েছিল, কিন্তু তারা পারেনি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের সুপরামর্শে বিএনপি আজও মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। এই ইউনিয়নের মানুষ বারবার বিপুল ভোটে লিটুকে চেয়ারম্যান নির্বাচিত করেছে, তার নেতৃত্বেই ইউনিয়নে বিএনপি সুসংগঠিত রয়েছে। আমি বিশ্বাস করি, জালালপুর ইউনিয়ন আগামী দিনে তালা উপজেলার মধ্যে সর্বোচ্চ ভোট পয়েন্ট হবে ইনশাআল্লাহ।”

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল হক লিটু।

সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোহরাব ইসলাম এবং সম্মেলন পরিচালনা করেন সার্চ কমিটির সদস্য ডা. আনারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম  সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন: সার্চ কমিটির সদস্য হাবিবুর রহমান,কর্মী ডা. আমিনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল গফফার,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম, ইউনিয়ন বিএনপির কর্মী জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, শেখ আব্দুল আলীম প্রমুখ।

সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত কর্মীদের মতামতের ভিত্তিতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

তালার জালালপুরে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Update Time : ০২:২৯:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫