
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে বিদেশী পিস্তসেহ হাতেনাতে আটক করেছে র্যাব ৫ ২০ শে জুলাই রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মুরাদ উল্লেখিত এলাকার বাসিন্দা। র্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান পরিচালনা করে । ২১শে জুলাই সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, একটি বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি গুলি, ২টি মোবাইল ফোন এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছেএই সন্ত্রাসী মুরাদের কাছ থেকে। র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরেই মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে-এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। আটুকের সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ককটেল মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে বলে জানাই র্যাব ৫















