০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • blank Reporter Name
  • Update Time : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ৫৩ Time View
blank
blank

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)

যশোরের কেশবপুরে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। গত সোমবার (২১ জুলাই) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর জেলা এবং কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শ্রেষ্ঠ ৪০ জন শিক্ষার্থীকে ওই ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, শ্রেষ্ঠ শিক্ষার্থী তমা দত্ত।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম এবং গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন ইমান নগর এমবিজি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবং উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শরিফুল ইসলাম এবং গীতা পাঠ করেন ভালুকঘর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত।

এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, কেশবপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হাই সিদ্দিক, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক এনামুল হাসান নাঈম, নিউজক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল, সাংবাদিক পরেশ দেবনাথ, এমএম আব্দুর রহমান, জাকির হোসেন, রনিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, শ্রেষ্ঠ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকতা-কর্মচারীবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

কেশবপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Update Time : ১০:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫