০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃ*ত্যু

  • blank Reporter Name
  • Update Time : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ৩২ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরাে প্রধানঃ

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান রুবেল (৩৮) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। সখিপুর থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে মোস্তাফিজুর রহমানকে আটক করে প্রথমে থানায় পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাঃ তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করে।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হওয়ার চিহ্ন ছিল। সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ হোসেন বলেন, সখিপুর থানার এসআই লিবাস নাইট ডিউটি করার সময় বেপরোয়া আচরণের কারণে রুবেলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রেসার বাড়ার কারণে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় অবস্থা বেগতিক হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্হানান্তর করা হয়।
শুক্রবার ভোর ছয়টায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে। বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃত্যুর বিষয়ে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান ও তার পরিবারবর্গ। আযম খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।মুস্তাফিজুর রহমান রুবেলের মা বলেন আমার ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে, তদন্ত সাপেক্ষে আমি এর বিচার চাই।
মুস্তাফিজুর রহমান রুবেলের মৃত্যুতে পরিবারে শুকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে বিএনপি নেতা রুবেলের রহস্যজনক মৃ*ত্যু

Update Time : ১১:৪১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫