০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় শহিদ আসিফের কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন

  • blank Reporter Name
  • Update Time : ১১:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২৮ Time View
blank
blank

দেবহাটা প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় গুলিতে নিহত হন নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ হাসান। আজ শুক্রবার তার প্রথম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে শহিদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন দেবহাটা উপজেলা প্রশাসন।শুক্রবার (১৮ জুলাই) সকালে দেবহাটা উপজেলার আস্কারপুরে শহিদ আসিফ হাসানের বাড়িতে যান নেতৃবৃন্দ। এই সময় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া নিহত আসিফ হাসানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেন এবং আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়াতর ও দোয়া মোনাজাত করেন।এসময় উপস্থিত ছিলেন, শহীদ আসিফের পিতা মাহমুদ আলম যমজ ভাই রাকিব হোসেন , দেবহাটা উপজেলা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ, উপজেলা আইসিটি অফিসার ইমরান হোসেন, উপজেলা একাডেমি সুপার ভাইরাস মিজানুর রহমান, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনায়েম হোসেন সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈবুর রহমাম প্রমুখ।আসিফের জমজ ভাই রাকিব হাসান সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র। তিনি বলেন— ‘পুলিশের গুলিতে ভাই মারা গেছে প্রায় এক বছর হয়ে গেছে। আমার ভাইয়ের অনুপস্থিতি বড়ই কষ্টদায়ক, বেদনার। সে ছাড়া আমাদের পরিবার ভালো নেই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’রাকিব হাসান বলেন, আইনি প্রক্রিয়ায় মামলার তদন্ত চলছে, পুলিশকে সহযোগিতা করা হচ্ছে। বিচার হবে বলেছে। এখন আইনের বিষয়ে আমরা তো আর ভালো বলতে পারব না। ঢাকায় একজন মামলা করেছে। পরিবার থেকে মামলা করা হয়নি।পরিবার থেকে মামলা করলে লাশ তুলতে হবে, এজন্য মামলার দিকে যাওয়া হয়নি।উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন আমরা উপজেলা প্রশাসন সব সময় আসিফের পরিবারের খোজ নিয়ে থাকি এবং আগামীতে নিবো সময় সময় সুখে দুঃখে তাদের পাশে থাকবো সব সময়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

দেবহাটায় শহিদ আসিফের কবর জিয়ারত করলেন উপজেলা প্রশাসন

Update Time : ১১:২১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫