
মোঃ মাসুম বিল্লাল, মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নে আলোকিত মনিরামপুর এর উদ্যোগে শুক্রবার ( ১৮ ই জুলাই-২৫) সকাল ৭ ঘটিকার সময় বাটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১০০ পিচ বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
জি,এম,জহুরুল ইসলাম এর সভাপতিত্বে গাছের চারা বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সকলের প্রিয় মানুষ আলোকিত সমাজ বিনির্মাণের অন্যতম নির্ভিক তরুণ সমাজচিন্তক ও আলোকিত মনিরামপুর এর পরিচালক মোঃ কামাল হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শিমুল হোসেন সভাপতি আলোছায়া সমাজ কল্যাণ সংস্থা ,জনাব হাঃ মাওলানা রবিউল ইসলাম বেলালী উপজেলা সেক্রেটারি ওলামা বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর, জনাব মাহবুবুর রহমান সাংগঠনিক সম্পাদক ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াত ইসলামী জনাব আবু তালেব জনাব রিপন হোসেন সহ প্রমূখ।











