
মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ
টাঙ্গাইলের সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে। শুক্রবার বিকাল চারটায় বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু। খেলার উদ্বোধন করেন বি আরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ওয়াসিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনসুর আহমেদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোরাদ হোসেন খান, সাবেক জাতীয় দলের ফুটবলার মোঃ মামুন মিয়া, সাবেক জাতীয় দলের ফুটবলার জনাব রাসেল আল মাহমুদ প্রমুখ। খেলার শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের অন্তর্গত নয়টি ওয়ার্ডের অংশগ্রহণে এই টুর্নামেন্টে শুক্রবার মুখোমুখি হয় ৩নং ওয়ার্ড বনাম ৫নং ওয়ার্ড।











