০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে এক মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

  • blank Reporter Name
  • Update Time : ০১:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২৫ Time View
blank
blank

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি।

উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাটি  ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাটি’তে  ১৪ জন শিক্ষক এবং ৩ জন স্টাফ রয়েছেন। এ বছর এই মাদ্রাসা থেকে ৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৪ জনই অকৃতকার্য হয়েছে।

শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর শেরপুর জেলায় মাধ্যমিকে পাসের হার ৫৩ দশমিক ৭৪ শতাংশ। দাখিলে পাসের হার ৪৯ দশমিক ৮৩ শতাংশ। শেরপুর জেলার ১০৫টি দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী ছিল ৩ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৫১৩ জন শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। শুধুমাত্র একটা দাখিল মাদ্রাসায় ৪ জন শিক্ষার্থী ছিল। ওই চার শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

কাংশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রহমত আলী বলেন, আমার বাড়ির পাশেই মাদ্রাসাটি। এখানে তেমন পড়াশোনা হয় না। কিছুদিন আগে জানতে পেরেছি এখানে নতুন ভবন হবে। ভবন হয়ে লাভ কি, যদি পড়াশোনাই না হয়।

মাদ্রাসার সুপার মো. মোতালেব জানান, পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে তার কিছুই জানা নেই। কেন খারাপ হয়েছে? গত বছর কেমন ফলাফল ছিল জানতে চাইলে তিনি বলেন, গত বছর রেজাল্ট খারাপ ছিল বা কেন খারাপ ছিল তা জানি না। পড়াশোনা মান নিয়ে প্রশ্ন করা হলে ফোন কেটে দেন এবং  ফোন বন্ধ করে দেন।

তাওয়াকুচা টিলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এডিট কমিটির সভাপতি এবং ঝিনাইগাতী উপজেলার নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল সাংবাদিকদের বলেন, সরকারি নির্দেশনায় পদাধিকারবলে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় এই প্রতিষ্ঠানে তেমন ক্লাস হয় না। এখন থেকে এই মাদরাসা বিষয় আমি নিয়মিত মনিটরিং করব। পাশাপাশি এ মাদ্রাসার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে নিয়মিত  খোঁজ-খবর নেওয়ার জন্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

শেরপুরের ঝিনাইগাতীতে এক মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

Update Time : ০১:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫