০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে আধুনিক পোশাক তৈরির ৯০দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম

  • blank Reporter Name
  • Update Time : ০৪:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ৯২ Time View
blank
blank

সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে ৩ মাসব্যাপী আধুনিক পোশাক তৈরির উপর উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে । ৮ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা সহ উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তারা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন,
বেকার যুবক-যুবতীদের আত্মনির্ভরশীল করে তুলতে হাতে-কলমে কাজ শেখার সুযোগ তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে তারা বিভিন্ন গার্মেন্টস বা ফ্যাশন হাউজে চাকরি করতে পারবেন। পাশাপাশি, চাইলে নিজেরাও ছোট পরিসরে ব্যবসা শুরু করে উপার্জনের সুযোগ নিতে পারবেন।

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন হবে। এতে যুব সমাজ মাদক ও অন্য সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে এবং নিজ পরিবারে অর্থনৈতিক অবদান রাখতে পারবে।

প্রশিক্ষণ চলাকালে আধুনিক পোশাক তৈরির নানা দিক যেমন কাপড় কাটিং, ডিজাইনিং, মেশিন পরিচালনা, ঝরঝরে ফিনিশিং, মার্কেটিং ধারণা ও উদ্যোক্তা হওয়ার পদ্ধতি হাতে-কলমে শেখানো হবে।

আগ্রহী নারী ও পুরুষদের গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিস অথবা উপজেলা প্রশাসনের সাথে সরাসরি যোগাযোগ করে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

প্রশিক্ষণ সম্পর্কিত বিস্তারিত: তথ্য প্রশিক্ষণের সময়কাল: ৩৷ মাস প্রশিক্ষণ ফি: মাসিক ২,০০০ টাকা হারে মোট ৬,০০০ টাকা, ভর্তি আবেদন শুরু: ১১ জুলাই আবেদন শেষ: ২০ জুলাই ২০২৫, প্রশিক্ষণ শুরু: ২২ জুলাই ২০২৫, সনদ প্রদান: প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে আধুনিক পোশাক তৈরির ৯০দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম

Update Time : ০৪:২৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫