১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৬৪ Time View
blank
blank

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর শিল্প বন্দর নগরী নওয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ফার্নিচার, ওয়েল্ডিং, স্টেশনারিসহ চারটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বেঙ্গল রেলগেট সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কের পাশে আনু ভান্ডারের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মার্কেট মালিকের ছেলে আলমগীর হোসেন বলেন, শুক্রবার দুপুর ১ টার দিকে জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়ার সময় মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর দেওয়ার ২৫ মিনিট পর ফারায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে একটি ফার্নিচার, ওয়েল্ডিং, স্টেশনারিসহ চারটি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১৫ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী পলাশ খান বলেন, শুক্রবার বন্ধের দিন হওয়ায় বাড়িতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাঁয় হয়ে গেছে। সম্প্রতি একটি সমিতি থেকে ঋণ করে অনেক দামি দামি ফার্নিচার তৈরি করেছিলাম। এখন সব শেষ। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আলাউদ্দিন বলেন, শুক্রবার জুম্মার নামাজের পূর্বে বেঙ্গল রেলগেট এলাকা থেকে অগ্নিকান্ডের খবর আসে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক তদন্তে মনে হয়েছে। পূর্ণ তদন্তের পর চার দোকানের ক্ষতির পরিমাণ বলা সম্ভব হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নওয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই, অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি

Update Time : ০৪:৪৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪