
কয়রা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে বাঁশখালী বাসন্তী মন্দিরের জায়গা দখলে বাঁধা দেওয়ার এইচ,এস,সি পরীক্ষার্থী সহ ৩ জনকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে বাশখালী গ্রামের মৃত বিনোদ বিহারী রায় পুএ আ’লীগ নেতা সরোজ কান্তি রায় ও তার লোকজনের বিরুদ্ধে।
শনিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাঁশখালী বাসন্তী মন্দিরের সামনে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, সুকুমার রায়ের কণ্যা এইচএসসি পরীক্ষার্থী দীঘি রায় (১৭), তার স্ত্রী রত্না রায়,(৩৫) কৃষ্ণপদ রায়ের পুত্র বন্ধন রায় (৩৩), ও মৃত হরিপদ রায়ের পুএ সুকুমার রায়( ৫০)
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছেন।
কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আসংখ্যজনক হওয়ায় উন্নত চিকিৎসা গ্রহনের জন্য খুলনাতে প্রেরণ করেছেন। এবং সুৃুকুমার রায় প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালী বাসন্তী মন্দিরের সামনের জায়গা শনিবার সকালে আওয়ামী লীগ নেতা সরোজ কান্তি রায় আনুমানিক ৭/৮ জন লোক নিয়ে মন্দিরের সামনে জায়গায় নেট দিয়ে ঘিরতে ছিলেন। এসময় সুকুমার রায়ের স্ত্রী রত্না রায় তাদের পারিবারিক মন্দীরের জায়গা দখলে বাধা দিলে, তাকে রাস্তার উপর ফেলে মারপিট করতে থাকে । এসময় তার মেয়ে এইচএসসি পরীক্ষার্থী দীঘি রায় বারান্দায় বসে বই পড়তে ছিলেন, তার মাকে মারপিট করা দেখে সে ঘটনা স্থলে ছুটে গিলে তারা তার মাকেও তাকে মারপিট করে এবং মা মেয়েকে রাস্তার উপরে ফেলে লাঞ্চিত করে। এসময় তাদের চিৎকারে কৃষ্ণপদ রায় এর পুত্র বন্ধন রায় ও সুকুমার রায় ছুটে গেলে তারা তাদেরকেও মারপিট করে গুরুত্ব আহত করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে।
এ বিষয়ে জানতে সরোজ কান্তি রায়ের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।
সর্বশেষ এ বিষয়ে ভুক্তভোগীরা কয়রা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন











