০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে বাড়ির উঠানে মায়ের লাশ রেখে এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী

  • blank Reporter Name
  • Update Time : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৩১ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

টাঙ্গাইলের সখিপুরে বাড়ির উঠানে মায়ের লাশ রেখে এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারা। সখিপুর উপজেলার হাতিয়া ডিগ্রী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনিষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তারের মা মারা গেছেন।মা হারা সায়মা আক্তার সখিপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখিপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেন হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং সানস্টার ইনিষ্টিটিউট অব টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন।
পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার(৪০) কিডনী জনিত সমস্যার কারণে ২ জুলাই দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে। অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন(৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান।তিন মেয়ে ও এক ছেলের জননী ছিলেন। উভয়ে পরিবারের ছোট সন্তান তারা।
উভয় পরিবারে শোক নেমে এসেছে। চলছে লাশ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা।
হাতিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে বাড়ির উঠানে মায়ের লাশ রেখে এইচ এস সি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই শিক্ষার্থী

Update Time : ০৯:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫