
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ধর্মীয় প্রতিষ্ঠানে জি আর প্রকল্পের আওতায় সাহায্য হিসেবে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, এতিমখানা ও মাদ্রাসায় এ সাহায্য বিতরণ করা হয়।
৩০ শে জুন বিকেল ৩ টায় সাহায্য বিতরণ অনুষ্ঠানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ উপস্থিত থেকে সাহায্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মমিনুল ইসলাম। এছাড়াও মসজিদ, মন্দির, এতিমখানা, ও মাদ্রাসার প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
সাহায্য বাবদ জিআর প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার ৩২ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে মোট ৪২ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ২২ টি প্রতিষ্ঠানে ১ টন ও ১০ টি প্রতিষ্ঠানকে ২ টন করে সাহায্য বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ১ টি মন্দির, ১ টি সনাতনী ট্রাস্ট, ২ টি মসজিদ, ৩৮ টি এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় বরাদ্দ দেওয়া হয়। উল্লেখিত প্রতিষ্ঠানগুলো কে এসব সাহায্য দেওয়াই, ইউ এন ও ফয়সাল আহমেদ উপজেলা জুড়ে প্রশংসার সাগরে ভাসছেন।











