০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর সদর উপজেলাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ –

  • blank Reporter Name
  • Update Time : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৪৩ Time View
blank
blank

মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারি পাড়ায় সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারের পাশে দাঁড়িয়েছে মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। শনিবার (২৮ জুন) সকালে সংস্থাটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়।

প্রতিটি পরিবারের মাঝে প্রায় দুই মাসের জন্য পর্যাপ্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল ২৫ কেজি চাল, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৬ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ১ কেজি রসুন এবং প্রয়োজনীয় বিভিন্ন ধরনের মসলা।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদৎ হোসেন, দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, দোস্ত এইডের আইটি ম্যানেজার সম্রাট বাবর, সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী খোরশেদ আলম, এক্সিকিউটিভ শেখ সাদী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবকগণ।

জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন বলেন, “এই দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। দোস্ত এইড বরাবরের মতোই অসহায় মানুষের পাশে থেকে মানবতার সেবা করে যাচ্ছে।”

দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, “এই তাৎক্ষণিক সহায়তা আমাদের মানবিক দায়বদ্ধতার অংশ। আমরা ভবিষ্যতে পরিবারগুলোর জন্য টেকসই পুনর্বাসনের দিকেও নজর দেব।”
সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম বলেন, “অগ্নিকাণ্ডের পর থেকেই আমরা চেষ্টা করেছি দুর্গতদের পাশে দাঁড়াতে। দোস্ত এইড দুই মাসের খাদ্য সহায়তা দিয়ে যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

উল্লেখ্য, গত ২৩ জুন গভীর রাতে ছোনটিয়া বেপারি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও একটি অটোরিকশা পুড়ে যায়। আগুনে কয়েকজন সদস্য আহতও হন। এরই মধ্যে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সভাপতি মো: খোরশেদ আলম, প্রচার সম্পাদক তোতা মিয়া, ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, আতিকুর রহমান তালুকদার, মো: বিলাত আলী, সাংবাদিক আল বিল্লাল খান, সাংবাদিক আনোয়ার হোসেন, দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম প্রমখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জামালপুর সদর উপজেলাই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন দোস্ত এইড বাংলাদেশ –

Update Time : ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫