
সাইফুল ইসলাম, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইন-সহ ১ জনকে আটক করেছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ।
আটক কৃত অভিযুক্তের নাম নাজিমুল হোসেন (৩৭)। নাজিমুল হোসেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মানিকচক গ্রামের আতাউর রহমানের ছেলে
রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার জনাব মুহাম্মদ রুহুল আমিন জানান ২৭ জুন রাত সাড়ে ৩ টায় গোদাগাড়ী থানাধীন ট্যাগপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো থানাপুলিশ
এসয় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন ৯নং চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ীতে ২জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার এসআই এম এ কুদ্দুস ফোর্স-সহ২৭ জুন রাত সাড়ে ৩ টায় অভিযান পরিচালনা করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত মোঃ নাজিমুল হোসেনকেআটক করে থানা-পুলিশ। আটককৃত নাজিমুল হকের স্বীকারোক্তি অনুযায়ী তার বসতবাড়ীর পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা খাটের তোশকের নিচে হতে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ৫০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।আটককৃতর বিরুদ্ধে
এঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে















