১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা কালিগঞ্জে র‌্যাব এর অভিযান, ৩৯৮ বোতল ফে’ন্সি’ডিল জব্দ, আ’টক-৩

  • blank Reporter Name
  • Update Time : ১২:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৯ Time View
blank
blank

আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার :

র‌্যাব এর বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে সাত টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সানি মার্কেটের দোতলায় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেন্সিডিল জব্দ ও তিনজনকে আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), ওই মার্কেটের নৈশ প্রহরী একই উপজেলার শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে অমল সরকার (৫৫) ও ব্রজপাটুলি গ্রামের আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর আলম (৩৮)।
র‌্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমা-ার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমান ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে মর্মে তিনি গোপনে খবর পান। সে অনুযায়ি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা নলতার সানি মার্কেটের মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার খোলার পর দোকনের মধ্যে রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ার টেকার আব্দুল গফফার ও নৈশ প্রহরী অমল সরকারকে। তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলার করার প্রস্তুতি নিচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

সাতক্ষীরা কালিগঞ্জে র‌্যাব এর অভিযান, ৩৯৮ বোতল ফে’ন্সি’ডিল জব্দ, আ’টক-৩

Update Time : ১২:০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫