
কয়রা প্রতিনিধিঃ
সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা কয়রা উপজেলার ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান খোকন ওয়ার্ড বাসির সেবা দিয়ে প্রশাংসায় ভাসছেন। তার মাহাতি কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ওয়ার্ডবাসী সূএে জানা গেছে, মোঃ মিজানুর রহমান খোকন, তিনি মেম্বার নির্বাচিত হওয়ার আগে থেকে তিনি সব সময় এলাকার গরিব, দুঃখী, মেহনতি, নির্যাতিত নিপীড়িত মানুষের সেবা করেন। সেই ধারাবাহিকতা তিনি এখনও বজায় রেখেছে এলাকার কোন মানুষ অসুস্থ হলে, আপাদে, বিপাদে, তিনি সব সময় মানুষের পাশে থাকেন। তিনি সরকারি অনুদান গুলো সবসময় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে যারা পাবার যোগ্য তিনি তাদের মাঝে বিতারণ করেন৷ তিনি সবসময় ছোট, বড় সবার সাথে হাসি, খুশিভাবে কথা বলেন। এলাকাবাসী তার ব্যাপক ভক্ত। তিনি জনগণের সেবা করতে গিয়ে নিজের জমি বিক্রি করে ফেলেছেন। এলাকাবাসীর কাছে তিনি এক বট বৃক্ষ হিসেবে পরিচিত।
মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডর ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান খোকন বলেন, আমি জনগণের পাশে সবসময় আছি৷ আজীবন মানুষের ক্ষেদমত করে যেতে চায়। তিনি সকল মানুষের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।











