০৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তালাকের চার বছর পর সম্পত্তির লোভে স্বামীর বাড়িতে সাবেক স্ত্রী প্রতিবাদে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

  • blank Reporter Name
  • Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ৩৪ Time View
blank
blank

শাকিল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে বিবাহ বিচ্ছেদের ৪ বছর পর সন্তানদের অযুহাতে স্বামীর বাড়ি দখলে নেবার অভিযোগে সাবেক স্ত্রী মোছা: সুফিয়া বেগমর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সাবেক স্বামী মো: ইউনুস আলী।
আজ রোববার ( ১৫ জুন ) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ডের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করে মো: ইউনুস আলী। ইউনুস আলী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের দক্ষিণ কাশিপুর গ্রামের বাসিন্দা।
এসময় স্বামী ইউনুস আলী তার সাবেক স্ত্রী মো: সুফিয়া বেগমের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের অভিযোগ এনে লিখিত বক্তব্য পাঠ করে। তিনি বলেন, আমাদের পারিবারিক ভাবে বিবাহ হয়েছিল ২০১০ সালে। তার ( সাবেক স্ত্রী সুফিয়া বেগম ) এর পরকীয়ার জন্য আমাদের ২০২১ সালে ডির্ভোস হয়ে যায়। কিন্তু এরই মাঝে আমাদের ২ টি সন্তান হয়। সুফিয়া বেগমের সাথে ডির্ভোসের পর থেকে সন্তানদের ভবির্ষ্যতের কথা ভেবে আমি আর বিবাহ করিনি। অপরদিকে আমার সাবেক স্ত্রী সুফিয়া বেগম তার পরকীয়া প্রেমিকের সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। হঠাৎ ৪ বছর পর ৬ আগষ্ট স্থানীয় প্রভাবশালী বখেটে ছেলেদের মাধ্যমে আমার বাড়িতে এসে ওঠে। আমি কারণ জানতে চাইলে সে বলে, আমি আমার সন্তানদের কারণে এই বাড়িতে এসেছি। এখন তুমি যা করার করতে পারো। পরবর্তীতে দেখি স্থানীয় বখেটে কিছু ছেলেদের মাধ্যমে আমার ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশকিছু সম্পত্তি দখল করার পায়তারা করছে। শুধু তাই নয়, বিবাহ বিচ্ছেদের পূর্বে যখন সে পরকীয়ার আসক্ত ছিলো তখন আমার থেকে বিভিন্ন অনুহাতে কোটি টাকা হাতিয়ে নেয়। আমি গ্রামে বসবাস করি। আমার পরিবার, সমাজ আছে। আজ তারা সবাই আমাকে খারাপ দৃষ্টিতে দেখছে এবং বলতেছে বিবাহ ছাড়াই আমি একটা মেয়ে কে নিয়ে বাড়িতে বসবাস করছি। আমি সমাজের কোথাও মূখ দেখাতে পাচ্ছিনা। আমি আইনের কাছে সহযোগীতা চেয়েছি। আশা রাখি ন্যায় বিচার পাবো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

তালাকের চার বছর পর সম্পত্তির লোভে স্বামীর বাড়িতে সাবেক স্ত্রী প্রতিবাদে সাবেক স্বামীর সংবাদ সম্মেলন

Update Time : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫