১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর বদলগাছীতে গাঁ’জা ও নগদ টাকাসহ কলেজছাত্রী আ/টক

  • blank Reporter Name
  • Update Time : ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৪৯ Time View
blank
blank

শাকিল হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আধা কেজি গাঁজা, মাদক মাপার ডিজিটাল মেশিন ও নগদ টাকাসহ রিয়া (২১) নামের এক কলেজছাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে বদলগাছী থানা পুলিশ।

আটককৃত রিয়া উপজেলার আধাইপুর গ্রামের আসাদের মেয়ে এবং বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের ছাত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, রিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে আধাইপুর গ্রামে অভিযান চালিয়ে রিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় আধা কেজি গাঁজা, একটি ডিজিটাল মাপার যন্ত্র ও নগদ ২০ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রিয়াকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

নওগাঁর বদলগাছীতে গাঁ’জা ও নগদ টাকাসহ কলেজছাত্রী আ/টক

Update Time : ০৮:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫