০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জেসমিন প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি এসেসমেন্টের ফলাফল ও যাচাইকরণ কর্মশালার সভা অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ০৩:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৯ Time View
blank
blank

মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর ডেভেলপমেন্ট ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ডিটিআরসি)-তে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি (PWD) এসেসমেন্টের ফলাফল ও যাচাইকরণ কর্মশালার সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়ন সংক্রান্ত কাজের ফলাফল সংশ্লিষ্টদের মাঝে উপস্থাপন এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন বিভাগ ও সংস্থার পক্ষ থেকে প্রদত্ত পরিষেবাগুলো সম্পর্কে আলোচনা করা।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন পরিষেবা নিয়ে বিস্তারিত তথ্য আদান-প্রদান করা হয়। এছাড়াও জামালপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনগুলোকে (DPO) চিহ্নিত করতে জেসমিন প্রকল্প এবং সরকারি ও সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা এবং ডাঃ রাফিয়া সুলতানা মেডিকেল অফিসার। সমাজসেবা অধিদপ্তর থেকে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো : খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে তাহমিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী (USW) এবং রশিদপুর, শাহবাজপুর ও নরুন্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের জেন্ডার অফিসার মোছাঃ সাদেকা বেগম

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জেসমিন প্রকল্পের কমিউনিকেশন ও এডভোকেসি স্পেশালিষ্ট মো. কওনান মুরসালিন, উপজেলা সমন্বয়ক সুজিত চিসিম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা এবং শ্যামল কুমার দাস।

উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (জামালপুর সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ। এই প্রকল্পটি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

জেসমিন প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তি এসেসমেন্টের ফলাফল ও যাচাইকরণ কর্মশালার সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫