১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় সড়ক দু/র্ঘট/নায় নি’হ’ত বৃ’দ্ধ

  • blank Reporter Name
  • Update Time : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৩৯ Time View
blank
blank

রংপুর(গঙ্গাচড়া) প্রতিনিধিঃ

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় হরিলাল রবিদাস (৬০) নামে এক বৃদ্ধ নিহত

বুধবার (২৮ মে) দিবাগত রাত আনুমানিক ১২টার  দিকে গঙ্গাচড়া সদরের ভূটকা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হরিলাল রবিদাস ভূটকা গ্রামের মৃত লক্ষীচরণ রবিদাসের ছেলে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের লোকেরা জানান, হরিলাল দীর্ঘদিন ধরে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে জুতা সেলাইয়ের কাজ করতেন। বুধবার রাতে কাজ শেষে পায়ে হেঁটে  বাড়ি ফিরছিলেন। ভূটকা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে বৃদ্ধ পাকা সড়কে পড়ে মাথায় আঘাত পায়।
আশপাশের লোকজন আহত হরিলালকে চিকিৎসার জন্য গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এ সময় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৯ মে) ভোরে হরিলাল রবিদাস মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোচালক ভূটকা গ্রামেরই বাসিন্দা।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, দুর্ঘটনার সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

গঙ্গাচড়ায় সড়ক দু/র্ঘট/নায় নি’হ’ত বৃ’দ্ধ

Update Time : ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫