
মোঃ মাসুম বিল্লাল,মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদে (২৮ শে মে) বুধবার সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত মাসিক বরাদ্দকৃত প্রতি ৩০ কেজি করে পাঁচ মাসের ভিডব্লিউবি ২৪৬ টি কার্ডের চাউল বিতরণ করা হয়।
ভিডব্লিউবি কার্ডের চাউল বিতরণ কালে এ সময় উপস্থিত ছিলেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন,প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা, উপ-সহকারী কৃষি অফিসার জ্যোতিপ্রসাদ ঘোষ,ইউপি সদস্য রবিউল ইসলাম(রবি), ইউপি সদস্য ছবুরুন্নেছা ও গ্রাম পুলিশ কর্মকর্তা সহ প্রমূখ।
খাদ্য নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতাধীন পুরাতন ভিডব্লিউবি খাদ্য চক্র(২০২৩-২০২৪) পর্যন্ত শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে, সদাশয় সরকারের নতুন পরিকল্পনার সুবাদে কপাল খুললো পুরাতন ভিডব্লিউবি কার্ড ধারীদের, সারা দেশে ভিডব্লিউবি কার্ডের মেয়াদ বাড়লো আরো ছয় মাস তথা ২০২৫ সালের জুন মাস পর্যন্ত।
১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদ হতে ইতেমধ্যে ২৪৬ টি পরিবারকে মে/২০২৫ মাস পর্যন্ত গত পাঁচ মাসের খাদ্য শস্য ঈদের আগে পেয়ে তারা সকলেই খুশি, জুন মাসেই পাবে বর্ধিত শেষ মাসের ৩০ কেজি ভিডব্লিউবি কার্ডের চাউল।











