১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের সখিপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১২:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৫২ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,টাংগাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের সখিপুরে জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ নভেম্বর) বিকেলে উপজেলার কচুয়া বাজারে কালিয়া ইউনিয়ন কৃষকদলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুন লসি, টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব শামীমুর রহমান খান (ভিপি শামীম) প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব ডা. মো: শাহাদত হোসেন।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক হালিমা খাতুন বলেন মাঠপর্যায়ের কৃষকদের সমস্যা ও সম্ভাবনার কথা জানতে আমরা দেশব্যাপী কাজ করে যাচ্ছি। কৃষকদের সাথে পরামর্শ করেই আগামীর কৃষি বাজেট প্রণয়ন করা হবে।
প্রধান আলোচকের বক্তব্যে টাঙ্গাইল জেলা কৃষকদলের সদস্য সচিব ভিপি শামীম জানান, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সুযোগ সুবিধা বাড়াতে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরছি, কৃষকদের সাথে আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানের শেষাংশে অতিথিরা কৃষকদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

টাঙ্গাইলের সখিপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ১২:৩৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪