০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫০০ এর অধিক ছাত্রকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শিক্ষাসফর

  • blank Reporter Name
  • Update Time : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৪৯ Time View
blank
blank

মোঃ নাসির উদ্দিন,রাজশাহী প্রতিনিধিঃ

পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামি ছাত্রশিবির। শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই সফর শুরু করা হয়।

জানা যায়, এই শিক্ষা সফরের স্থান হিসেবে ছিল পাহাড়পুর বৌদ্ধ বিহার ও কুসুম্বা মসজিদ। পাঁচ শতাধিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও কর্মী-সমর্থকদের নিয়ে ১০টি বাসে করে সকাল আটটায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা করা হয়।

এই আয়োজনের বিষয়ে রাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মোহাইমিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদর্শিকভাবে আমাদেরকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দীর্ঘদিন আমাদের কার্যক্রমকে খোলা ময়দানে পরিচালনার সুযোগ দেয়নি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বর্তমানে আমরা একটি স্বাধীন বাংলাদেশ লাভ করেছি। সমস্ত বাধা উপেক্ষা করে গত ৫ আগস্ট থেকে আমরা আমাদের কার্যক্রম পুনরায় উন্মুক্ত পরিবেশে পরিচালনা করে আসছি।

শিক্ষা সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য হলো, আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক আন্তরিকতা ও সম্পর্ক উন্নত করা এবং তাদের একটি আদর্শিক, দেশপ্রেমিক ও সেবামূলক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা। আমরা চাই, এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানার্জনের পরিধি বৃদ্ধি করবে, ঐতিহাসিক ও সামাজিক বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করবে এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি আরও বলেন, এই সফরের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার মনোভাব গড়ে তোলার পাশাপাশি নেতৃত্বগুণ ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নত করার লক্ষ্যে কাজ করছি। এটি কেবল একটি সফর নয়, বরং একটি আদর্শ নাগরিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের কাছে দোয়া চাই, যেন আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সফল করেন।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দুই দফায় এক হাজারের অধিক নবীন শিক্ষার্থীকে নিয়ে নবীনবরণ অনুষ্ঠান করেছিল রাবি শাখা ছাত্র শিবির।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

৫০০ এর অধিক ছাত্রকে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শিক্ষাসফর

Update Time : ০৮:১৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪