০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতার আগমন ঘিরে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৯৪ Time View
blank
blank

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া ছরারকুল গ্রামে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান শাহিনের বাড়িতে ফেরার খবরে উত্তপ্ত হয়ে উঠে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি। তাকে ‘বিতর্কিত’ উল্লেখ করে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় এবং বিকাল সাড়ে ৪টায় পৃথক দুটি সময়ে বড়তাকিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা কামরুল হাসান শাহিনের বাড়ির সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় এবং দ্রুত তার গ্রেপ্তার দাবি করেন।

মিছিল থেকে যুবদল নেতা ফয়সাল বলেন, “দীর্ঘদিন পর কামরুল হাসান শাহিন রাতের আঁধারে এলাকায় ফিরে এসেছে—এ খবর পাওয়ার পরপরই আমরা প্রতিবাদে নেমেছি। সে একজন খুনি ও চিহ্নিত সন্ত্রাসী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।”

এ সময় যুবদল নেতা রহিম উদ্দিন বলেন, “কামরুল হাসান শাহিনের আগমন এলাকায় উত্তেজনার সৃষ্টি করেছে। অতীতে তার নানা বিতর্কিত কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের মাঝে ভীতির সঞ্চার করেছিল। তার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কামরুল হাসান শাহিনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, কামরুল হাসান শাহিন মসজিদিয়া ছরারকুল এলাকার বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

কেশবপুরে জমি দখলের চেষ্টায় সীমানাপ্রাচীর ভাঙচুর, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ

মীরসরাইয়ে আওয়ামী লীগ নেতার আগমন ঘিরে বিএনপির বি/ক্ষো/ভ মিছিল

Update Time : ০৪:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫