১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের উপর হাম/লার ঘটনায় শিক্ষক- শিক্ষার্থী দের মান/ববন্ধন ও বি/ক্ষোভ সমাবেশ

  • blank Reporter Name
  • Update Time : ১১:৫০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৪১ Time View
blank
blank

রাজারহাট, উপজেলা প্রতিনিধিঃ

ফুলখাঁর চাকলা স্মার্ট কিন্ডারগার্টেন ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের উপরে ন্যাক্কারজনক সন্ত্রাসী কায়দায় হামলাকারী আজাদ আলী গংকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল এগারো ঘটিকায় উপজেলার সোনালী ব্যাংক মোড়ে শতাধিক শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও সচেতন জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি দাবিতে বক্তব্য রাখেন
শিক্ষক মো: শহিদুল ইসলাম,লক্ষী কান্ত রায়,আয়শা বেগম,শিক্ষার্থী বৈশাখী,ঝর্ণাসহ আরও অনেকে।

অভিযোগ সুত্রে জানা গেছে,বিদ্যালয়ের পাশে থাকা ১৬ শতাংশ জমি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আলোচনা হয়।

উক্ত জমির ধান কেটে নিয়ে যাওয়া রাস্তা কে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

বিবাদ চলাকালীন সময়ে আসামিদের ডাকে শিক্ষক গোবিন্দ চন্দ্র পাল ঘটনাস্থলে গেলে আসামিরা পুর্ব পরিকল্পনা মোতাবেক গালিগালাজ ও হুমকি প্রদর্শন করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে শিক্ষক গোবিন্দ চন্দ্র পাল আহত করে সঙ্গে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।পরে স্থানীয় বাসিন্দা ও স্কুল শিক্ষক শিক্ষার্থীরা আহত শিক্ষককে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পাল বলেন উক্ত জমি বিক্রির বায়না হয়েছে। পুরোপুরি টাকা পরিশোধ হলে রেজিস্ট্রারি হবে জমি।
বিক্রি হলে বন্ধকের টাকা ফেরত দিবো এ মর্মে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয়েছে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ(ওসি) তসলিম উদ্দিন বলেন ঘটনা টি অবগত হয়েছি ।অভিযোগের ভিত্তিতে সাব ইন্সপেক্টর তদন্ত করেছেন এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র পালের উপর হাম/লার ঘটনায় শিক্ষক- শিক্ষার্থী দের মান/ববন্ধন ও বি/ক্ষোভ সমাবেশ

Update Time : ১১:৫০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫