১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির বিশখালী নদীতে ভ্রম্যমান  আদালতের পৃথক অভি/জান জাল জ*ব্দ জেলে ও মাটি কাটা শ্রমিককে জে-ল এবং জরি/মানা

  • blank Reporter Name
  • Update Time : ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪৮ Time View
blank
blank

হাসিবুর রহমান,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর বাদুরতলা এলাকায় ১৩ মে মঙ্গলবার রাতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব গৌতম মন্ডল এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধ নয়টি রাক্ষুসে বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭.৫ লক্ষ টাকা।
এ সময় একজন জেলেকে বেহুন্দি জাল সহ হাতেনাতে আটক করা হয়। তাকে ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত জাল থেকে প্রায় ৮০ কেজি ইলিশের পোনা (কাচকি সহ) জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়। অভিযানের শেষভাগে নদীর পাড়েই জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিশখালী নদী ও তীরবর্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে নদীর ভাঙন সংলগ্ন এলাকায় মাটি কাটারত অবস্থায় একজন মাঝি(মাটি কাটা শ্রমিক সমন্বয়কারী) ও দশটার দিকে একজন মাঝি কে আটক করা সম্ভব হয়। পৃথকভাবে দুজনই স্বীকার করে তারা এআরএম ব্রিকস এর জন্য নদীর ভাঙ্গা পাড় থেকে মাটি কেটে নিচ্ছিল। দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানাও অনাদায়ে ত্রিশ দিনের কারাদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসনের এমন কার্যক্রমে স্থানীয় জনসাধারণ প্রশংসা জানান এবং নদী ও মাছ রক্ষায় আরও কঠোর অভিযান চালানোর আহ্বান জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ঝালকাঠির বিশখালী নদীতে ভ্রম্যমান  আদালতের পৃথক অভি/জান জাল জ*ব্দ জেলে ও মাটি কাটা শ্রমিককে জে-ল এবং জরি/মানা

Update Time : ০৮:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫