০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বদলগাছী ছোট যমুনা নদীর দখল ও দূষণ পরিদর্শন করলেন জাতীয় নদী রক্ষা কমিশন

  • blank Reporter Name
  • Update Time : ১২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ৩৮ Time View
blank
blank

এনামুল কবীর এনাম, বদলগাছী প্রতিনিধিঃ নওগাঁ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদী দখল ও দূষণের শিকার হয়ে পরিবেশ ও কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের জনপদে পানির প্রবাহে বিপর্যয় নেমে এসেছে। এসব পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে গত ১২ মে বদলগাছী পুরাতন ব্রিজ এলাকায় পৌঁছেন জাতীয় নদী রক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল।

পরিদর্শনকালে নদীর বিভিন্ন পয়েন্টে দখল, ময়লা-আবর্জনার স্তূপ এবং অব্যবস্থাপনার চিত্র দেখতে পান প্রতিনিধি দল। তাঁরা নদী দুটি সুরক্ষা ও সংরক্ষণে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক ও গবেষণা সিনিয়র সহকারী সচিব আমিনুর রহমান, সহকারী প্রধান (জিও-টেকনিক্যাল) তৌহিদুল আজম, পানি উন্নয়ন বোর্ড নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, বদলগাছির সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন এবং নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।

প্রতিনিধি দলটি নদী রক্ষায় স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার ও অবৈধ দখল উচ্ছেদে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন তাঁরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বদলগাছী ছোট যমুনা নদীর দখল ও দূষণ পরিদর্শন করলেন জাতীয় নদী রক্ষা কমিশন

Update Time : ১২:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫