০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সখিপুরে মোটরসাইকেল দুর্ঘ/টনা ১ জন নিহ*ত

  • blank Reporter Name
  • Update Time : ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫১ Time View
blank
blank

মোঃ মেরাজ শিকদার,ঢাকা ব্যুরো প্রধানঃ

টাঙ্গাইলের সখিপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জামায়াতের এক নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের পেকুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামায়াত নেতার নাম আব্দুর রউফ (৪০)। তিনি উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে। তিনি উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুলমাল (কোষাধ্যক্ষ) সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুর রউফ ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে নিজ বাড়ি থেকে মির্জাপুরের পেকুয়ার উদ্দেশে রওনা হন। সাড়ে ৬টার দিকে পেকুয়া বাজারের আগে পৌঁছালে তাঁর মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। রউফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এরপর অবস্থার অবনতি হলে সন্ধ্যার দিকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা যাওয়ার পথে গাজীপুরে চন্দ্রা এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুর রউফ দলের জন্য নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন বলেন, ঘটনাস্থল মির্জাপুরে পড়েছে। তাই এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

সখিপুরে মোটরসাইকেল দুর্ঘ/টনা ১ জন নিহ*ত

Update Time : ১১:৪৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫