০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘারপাড়ায় সহিংসতা নিরসন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত সভা

  • blank Reporter Name
  • Update Time : ০৪:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • ৩৯ Time View
blank
blank

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

বাঘারপাড়ায় সহিংসতা নিরসন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল-২৫) দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় ও এফসিডিওর আর্থিক সহায়তায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাঘারপাড়ার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও নৃগোষ্ঠি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন, দিলরুবা পারভিন (সভাপতি, বিএনপি মহিলা দল), প্রণয় কুমার বিশ্বাস (পিস অ্যাম্বাসেডর ও পূজা উদযাপন কমিটির সভাপতি), মোঃ শফিকুল ইসলাম (আহ্বায়ক, জাতীয় পার্টি), বিএনপি নেতা ও পিস অ্যাম্বাসেডর মাসুদ আলম টিপু, মোঃ জাকির হোসেন, অন্যান্য রাজনৈতিক দলের মোঃ নজরুল ইসলাম, অনিল কুমার ইন্দ্র, খ্রিষ্ঠান প্রতিনিধি উত্তম কুমার মন্ডল, শিক্ষক বিনয় কুমার, আদিবাসি সংগঠনের সাধারণ সম্পাদক প্রহল্লাদ কুমার বাগচি, তহমিনা খাতুন, সাংবাদিক হুমাউন কবির, সাঈদ ইবনে হানিফ, প্রদীপ বিশ্বাস, মদিনা খাতুন, রিনা আক্তার এবং মোঃ খোরসেদ আলম (রিজিওনাল কো-অর্ডিনেটর, দি হাঙ্গার প্রজেক্ট)।
আলোচনায় বক্তারা ইউনিয়নভিত্তিক শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ, দ্বন্দ্ব নিরসন, রাজনৈতিক বিরোধ বিশেষ করে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে দ্বন্দ্ব মীমাংসা, পিএফজির হিন্দু সদস্য ঈদগাহের জন্য জমি দান করে জাতিগত সম্প্রীতি স্থাপন, সহিংসতা প্রতিরোধে অভিভাবক সমাবেশের আয়োজন, ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে জাতিগত দ্বন্দ্ব সমাধান, মাদক, জমি ও আর্থিক বিরোধ নিরসন, ইউনিয়নভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, নিয়মিত গ্রুপ সমন্বয়, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ এবং নাট্য গোষ্ঠী গঠনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত ব্যক্ত করেন।
সভায় উল্লেখ করা হয়, নারকেল বাড়িয়া, ধলগা, দরাজহাট, রায়পুর এবং বাসুয়াড়ি-রাধানগর এলাকায় সহিংসতার ঝুঁকি তুলনামূলক বেশি। এসব এলাকায় বিশেষ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিকল্পনা অনুযায়ী, জরুরি সহিংসতা প্রতিরোধ টিম গঠিত হয়, যেখানে মাসুদ আলম টিপু, প্রণয় বিশ্বাস, মোঃ নজরুল ইসলাম, আব্দুর রহিম, দিলরুবা পারভিন, শফিকুল ইসলাম, হুমায়ুন কবির, প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ, মদিনা খাতুন ও সাইফুন্নেছা দায়িত্ব নেন। সভা শেষে মাসিক কর্মপরিকল্পনা ও রিপোর্টিংয়ের জন্য নির্দিষ্ট ফরমেট প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

বাঘারপাড়ায় সহিংসতা নিরসন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত সভা

Update Time : ০৪:১৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫