০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অভিযোগ ডিউটি অফিসার ও আনসার সদস্যদের বিরু-দ্ধে থানায় লিখিত অভি/যোগ

  • blank Reporter Name
  • Update Time : ০৩:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • ৫৩ Time View
blank

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

blank

খুলনা প্রতিনিধি:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) স্ট্যাফ রিপোর্টারকে মারধরের অভিযোগ উঠেছে। দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্ট্যাফ রিপোর্টার ও রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি মো. রাজু হাওলাদার এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৭ এপ্রিল ২০২৫) বিকেল চারটার দিকে খুলনা সদর থানাধীন দোলখোলা এলাকার এক কলেজছাত্রীর মৃত্যুর খবর সংগ্রহের জন্য খুমেক হাসপাতালে যান সাংবাদিক রাজু হাওলাদার। সেখানে তিনি কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মেহেনাজ মোশারফের কাছে মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে চান। পরিচয়পত্র দেখিয়েও তথ্য না পেয়ে ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়। এ সময় ডা. মেহেনাজ মোশারফ সাংবাদিকের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণের সময় ডা. মেহেনাজ উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আনসার সদস্যসহ অন্যদের দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। মোবাইল না দিলে রাজু হাওলাদারকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিলঘুষি মারা হয়। পরে আশপাশের উপস্থিত লোকজন তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, খুলনার সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

খুমেক হাসপাতালে সাংবাদিককে মারধরের অভিযোগ ডিউটি অফিসার ও আনসার সদস্যদের বিরু-দ্ধে থানায় লিখিত অভি/যোগ

Update Time : ০৩:২৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫