
বেতাগী বরগুনা প্রতিনিধিঃ
আগামী পহেলা মে শাহানশাহে তরিকত বিশ্বওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী ছাহেবের ওফাত দিবস ও ইসলামী মহা সম্মেলন ২০২৫ ইং সফল ভাবে বাস্তবায়নের লক্ষে বেতাগীতে জাকের পার্টি ছাএফ্রন্ট এর দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলা জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী বাসস্ট্যান্ড এলাকায়, এ মিশন সভা অনুষ্ঠিত হয়। মিশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি ছাএফ্রন্ট, বরিশাল বিভাগ এর সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম পারভেজ। উপজেলা জাকের পার্টি ছাএফ্রন্ট এর সভাপতি মোঃ রাকিব সিকদার সভাপতিত্বে জাকের পার্টি ছাএফ্রন্ট, বরগুনা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাএফ্রন্ট, বেতাগী উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া ও জাকের পার্টি বেতাগী উপজেলার সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান খালেক উপস্থিত ছিলেন। এর আগে মহা ধুম ধামে মিলাদ শরীফ পড়া হয়। শেষে ফাতেহা শরীফ পাঠ করে গুনাহ মাফ, দেশের শান্তি সম্মৃদ্ধি কামনা, সকল কবর বাসির রুহে ছওয়াব রেছানীসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়ে পরে তবারক বিতরণ মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।











