০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ

  • blank Reporter Name
  • Update Time : ১২:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ২১ Time View
blank
blank

পাইকগাছা খুলনা,প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালীতে খরচ বাবদ ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় কাটা ধান ভ্যান থেকে নামিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার হরিঢালী ইউপির হরিদাসকাটিতে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিঢালী ইউপির হরিদাস কাটি গ্ৰামের শেখ মুনছুর আলীর পুত্র শেখ মতিউর রহমানের কাছে গত ২৫ মার্চ একই গ্ৰামের বিএনপির ৪ নং ওয়ার্ড খায়রুল সরদারের নেতৃত্বে পরেশ দত্ত ও আলামীন গাজী খরচ বাবদ ৩০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে যাওয়ার সময় মতিউর ও তার স্ত্রীকে মারধর করে ভ্যান থেকে ২৫ মন ধান নামিয়ে নিয়ে যায় খায়রুল গং। ওই ঘটনায় শেখ মতিউর রহমান জানমালের নিরাপত্তা চেয়ে থানা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। এই বিষয়ে জানতে চাইলে শেখ মতিউর রহমান বলেন, বিএনপির রাজনীতি করার কারণে তিনটি নাশকতা মামলার আসামি হয়েছি। এখন আমার ধান বিএনপির নেতাকর্মীরা কেড়ে নিলো।

এবিষয়ে জানতে চাইলে ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল সরদার জানান, আমি কোন টাকা চাইনি। ধান আপনার বাড়িতে আছে কিনা জানতে চাইলে বলেন, আমার বাড়িতে নেই, পাশে কামরুল গাজীর বাড়ির সামনে রাস্তায় রাখা আছে। কামরুল গাজীর কাছে জানতে ফোন দিলে তার ব্যবহৃত ০১৯১৪ ০৪৮৩১২ ফোনটি বন্ধ পাওয়া যায়।

থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন,  তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছবি ক্যাপশনে,শনিবার সকালে সেই ধান ঝারছে খায়রুল সরদার ও তার স্ত্রী বউ নাজমা বেগম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা

পাইকগাছায় খরচের টাকা না দেওয়ায় ভ্যান থেকে ধান নামিয়ে নেওয়ার অভিযোগ

Update Time : ১২:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫