০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

  • blank Reporter Name
  • Update Time : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৩৬ Time View
blank
blank

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী প্রতিনিধি :

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৩৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নূর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ পারভেজ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০২৪/২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৩৬৫জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি আউশ ধান বীজ, দশ কেজি ডিএপি ও দশ কেজি এমওপি সার প্রদান করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

ঝিনাইগাতীতে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

Update Time : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫