০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কু/পিয়ে স্ত্রীর হাত ক/র্তন করলেন নেশা/গ্রস্থ স্বামী

  • blank Reporter Name
  • Update Time : ০২:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৪৮ Time View
blank
blank

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

বরগুনার আমতলীতে স্ত্রী পলি বেগমের (৪৫) ডান হাত কুপিয়ে কর্তন করেছেন স্বামী সাইদ মৃধা (৫৫)। এসময় তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করা হয়। শুক্রবার দুপুর আড়াইটায় পলি বেগমকে উদ্ধার করে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এর আগে দুপুরে আমতলী উপজেলার দক্ষিন টেপুরা গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আত্নীয়দের সূত্রে জানা যায়, সাইদ ৫ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন এবং নেশাগ্রস্ত ছিলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার বাকবিতন্ডা হতো। শুক্রবার দুপুর বারোটার দিকে পলি রান্না করতে গেলে সাইদ তাকে রান্না করতে দিবেনা বলে কুপিয়ে ডান হাতের কনুইয়ের উপর পর্যন্ত কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।
আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কু/পিয়ে স্ত্রীর হাত ক/র্তন করলেন নেশা/গ্রস্থ স্বামী

Update Time : ০২:৪১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫