০৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নি/খোজ, জনমনে নানা প্রশ্ন হ-ত্যা না গু-ম

  • blank Reporter Name
  • Update Time : ০৪:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • ৩০ Time View
blank
blank

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে আঁখি আক্তার (৩০) নামে এক গৃহবধু রহস্যজনভাবে নিখোজ হয়েছে। নিখোজের পর ঘরের মেঝে সহ বিভিন্ন স্থানে রক্তমাখা দেখে হত্যার সন্দেহ করছে তার বাবার পরিবারের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামাইয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে আঁখি আক্তারের স্বামী আলমগীরের ঘরে অনুষ্ঠান ছিলো। বাড়ি ভর্তি অনেক আত্মীয় স্বজন থাকায় তিন সন্তানের জননী আঁখির দুই কন্যাকে নিয়ে আলমগীর তার বড় ভাইয়ের ঘরে ঘুমাতে যায়। আর আঁখি তাদের ঘরে তার ননদ নাসিমা বেগমের সঙ্গে একটি কক্ষে ঘুমায়। রাত দুইটার দিকে নাসিমা আঁখিকে না দেখে খোজাখুজি শুরু করে। পরে ঘরের মেঝের বিভিন্ন স্থানে রক্তমাখা অবস্থায় দেখতে পান। তবে আঁখিকে হত্যা করা হয়েছে সন্দেহ করছে তার পিতা আলমগীর হোসেন হাওলাদার সহ পরিবারের সদস্যরা।
এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ বুধবার সকালে যাওয়া কথা ছিলো তবে রাত ২টা ৩০ মিনিটে দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মুকে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া বর্তমানে পুলিশি তদন্ত চলছে।
পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ, সিআইডি পাঠানো হয়েছে তদন্ত চলছে।
তদন্তের জন্য আলমগীর সিকদার ও জহিরুল সিকদার কে জিজ্ঞাবাদের জন্য কলাপাড়া থানায় আনা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information
blank

blank

আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে তানোর প্রেসক্লাব

কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নি/খোজ, জনমনে নানা প্রশ্ন হ-ত্যা না গু-ম

Update Time : ০৪:৫০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫