সাইফুল ইসলাম,রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের ফরাদপুর গ্রামের পার্শ্ববতী সাদ্দামপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ৬ ই অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার তাদের বসতঘর নগদ টাকা সহ পরিবারের সমস্ত সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
এসয় অগ্নিকাণ্ডে বাড়িতে থাকা গৃহপালিত পশু: গোয়ালঘরে থাকা একটি ছাগল আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, এছাড়া গোয়াল ঘরে থাকা একটি গর্ভবতী গাভী গরু গুরুতরভাবে দগ্ধ হয়েছে।এছাড়া ও ঘরে থাকা বিভিন্ন
প্রকারের আসবাবপত্র পোশাক: পুড়ে ছাই হয়ে গেছে।
এক মাত্র স্কুলপড়ুয়া মেয়ের বইখাতা ও প্রয়োজনীয় কাগজপত্র মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে হেলাল উদ্দিনের আয়ের একমাত্র সম্বল রিকশা-ভ্যানটিও পুড়ে গেছে আগুনে
মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুন এর সুত পাত ঘটে।এসয় কোনো রকমে পরিবারের সদসসোরা প্রাণে বেঁচে বের হতে পারলেও ঘরের কোনো মালামাল সরাতে পারেন নি পরিবারটি বর্তমানে সবকিছু হারিয়ে পরিবার টি খোলা আকাশের নিচে বসবাস করছে। এমত অবস্থায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা।